বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’র ফার্স্ট লুক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যরা আর সবার মতোই সাধারণ মানুষ। নিজেদের জীবন বাজি রেখে তারা জনগণকে রক্ষায় প্রতিনিয়ত কাজ করেন। পুলিশ সদস্যরা নিজের মেধা ও সাহস দিয়ে কীভাবে মানুষের সেবায় কাজ করছেন তার কিছু অংশ চলচ্চিত্রে দেখানো হবে। আর এ পুলিশের গল্প নিয়েই তৈরি হচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।

দীপংকর দীপন পরিচালিত ছবির ফার্স্ট লুক মঙ্গলবার ইউটিউবে প্রকাশ হয়েছে। এরইমধ্যে অ্যাকশন ও টানটান উত্তেজনাপূর্ণ ফার্স্ট লুক অনলাইনে বেশ প্রশংসা পাচ্ছে। সেদিন সন্ধ্যায় বিএফডিসির কড়ইতলায় ছবির ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো।

উপস্থিত ছিলেন পরিচালক ও ছবির তিন অভিনয়শিল্পী আরেফিন শুভ, মাহিয়া মাহি ও এবিএম সুমন। আরো ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এ ছবির পর আমরা আরো কিছু ছবি তৈরি করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

পরিচালক দীপন বলেন, ‘আসছে মার্চে ছবিটি মুক্তি দেয়া হবে। তারপর দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি তৈরিরও পরিকল্পনা আছে।’

ছবিটিতে আরো অভিনয় করছেন আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা আহমেদ ও শিপন। আইটেম গানে নেচেছেন জন ও মিমো। কাহিনী লেখার পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার[vsw id=”nWcyz-VTxWM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451