বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগের সেই দুই নেতার জামিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন নিউজঃ

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগের সেই দুই নেতা জামিন নিয়েছেন।

গত ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে সেই দুই ছাত্রলীগ নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন দেন।

আসামিরা হলেন বহিষ্কার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। ১৭ নভেম্বর তাঁরা জামিন পেলেও আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।

পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলার পর একাধিক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, ছাত্রলীগের ওই দুই নেতাকে তারা খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে ছাত্রলীগের অস্ত্রধারী দুই নেতা গোপনে আদালতে গিয়ে জামিন নিলেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451