রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা-কে লাঞ্ছিত করলো আওয়ামী লীগ নেতা :প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ২১২ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :  বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী হাওলাদার(৭০) কে রাত ১২টায় মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে  আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে মোরেলগঞ্জ শরণখোলা সড়কে অবরোধ কর্মসূচী পালন করছে ক্ষুব্ধ এলাকাবাসি।

আহত মুক্তিযোদ্ধা মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক কমান্ডার পূর্ব শরালীয়া গ্রামের আশরাফ আলী হাওলাদার জানান, একটি তুচ্ছ ঘটনার বিচারের কথা বলে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু তাকে আ. লীগ অফিসে ডেকে পাঠান। সেখানে গেলে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাচ্চু আশরাফ আলীকে চড়থাপ্পড় মেরে চেয়ার থেকে নিচে ফেলে দেন। এর পরে বাচ্চুর সহযোগীরা ওই মুক্তিযোদ্ধাকে বেধড়ক মারপিট করে।

রাত ১২টার দিকে আহতাবস্থায় আশরাফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ৭টা থেকেই মোরেলগঞ্জের নব্বইরশি বাস ষ্ট্যান্ডে টায়ার পুড়িয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান ঘটনাস্থলে রয়েছেন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451