বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকার সরকারি স্কুলে ভর্তির আবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২১৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

আগামী ৩০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ঢাকা মহানগরের ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালের ভর্তির আবেদন কার্যক্রম অনলাইনে শুরু হবে। আগামী ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।

আজ রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে, http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ব্রাউজ করে আবেদন করা যাবে। প্রতিটি আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ১৫০ টাকা দিতে হবে।

এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম করা হবে। কোনো শিক্ষার্থী একই গ্রুপে কেবল একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে ২৪ ডিসেম্বর। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে নবম শ্রেণিতে ভর্তির জন্যও শিক্ষার্থী বাছাই হবে ২৪ ডিসেম্বর।
আর বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে ‘এ’ গ্রুপের পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রে উল্লেখ থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451