রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গারো তরুণী ধর্ষণের দায় স্বীকার করে রুবেলের জবানবন্দি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রুবেল হোসেন।

আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বি এম মামুন আসামি রুবেলকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে এই মামলায় রুবেলকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়।

আসামি রুবেলকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান।

গত ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে পালিয়ে গেলেও ফের তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে রুবেল হোসেনের বিরুদ্ধে।  এ ঘটনায় সালাউদ্দিন নামে তাঁর এক সহযোগী গ্রেপ্তার হলেও মূল হোতা রুবেল পলাতক ছিলেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451