মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে জয় পেল কুমিল্লা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

 ক্রীড়া প্রতিবেদকঃ

টানা পাঁচটি ম্যাচে হারের পর জয়ের মুখ দেখলো গেলোবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।  চট্টগ্রামে নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৩২ রানের জয় পান তারা।

কুমিল্লার দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ ওভার হাতে থাকতেই ১২০ রানে গুটিয়ে যায় রাজশাহী।

তিন ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তানভির। মাশরাফি চার ওভার বল করে দিয়েছেন মাত্র ১৫ রান। নিয়েছেন একটি উইকেট।

প্রথমেই জুনায়েদ সিদ্দিকী ও সাব্বির রহমানকে হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২০ রানেই থেমে গেছে ড্যারেন স্যামিদের ইনিংস। ৪৩ বলে ৫২ রান করেন মুমিনুল হক।

এরআগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় মাশরাফির কুমিল্লা। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নাজমুল হাসান শান্ত। এছাড়া ৩৪ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে।

রাজশাহীর পক্ষে ২ টি উইকেট নিয়েছেন ড্যারেন স্যামি।

রাজশাহীর বিপক্ষে প্রথম এই জয় দিয়ে শিরোপা জয়ের আশা টিকিয়ে রেখেছেন মাশরাফিরা। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কুমিল্লার ঠিক ওপরেই আছে রাজশাহী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451