মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার মামলায় আরো দুজন গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার সাপমার ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে মামলাটিতে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামারপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে সরোয়ার হোসেন ও আবদুল রহমানের ছেলে আকবর আলী।

সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে ৬ নভেম্বর সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন। এ ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এতে আহত তিন সাঁওতালকে গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধায় সাঁওতালদের ওপর কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তা জানতে চেয়ে ১৬ নভেম্বর রিট করা হয়। তিনটি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট করা হয়।

এর আগে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে অজ্ঞাত পাঁচ-ছয়শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন স্বপন মুরমু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451