বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বেগম খালেদা জিয়ার প্রস্তাব হাস্যকর ও অগ্রহণযোগ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

সব দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব হাস্যকর ও অগ্রহণযোগ্য। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন করেন কাদের।

ওবায়দুল কাদের বললেন, ‘গেলোবার যেভাবে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ হয়েছে, আসছে কমিশনও একই প্রক্রিয়ায় গঠন হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। সংবিধানে ১১৮ অনুচ্ছেদে নির্বাচন ও কমিশন সম্পর্কিত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কোনো বহু মনোভাবের বিষয় নেই। সংবিধানে সবকিছু স্পষ্ট এবং পরিষ্কার। আমরা সংবিধান মোতাবেক চলবো।’

কাদের বললেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেভাবে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করেছেন, সে প্রক্রিয়া আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সে প্রক্রিয়া থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণ বা সুযোগও নেই।’

তিনি বলেন, ‘বেগম জিয়া এখন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিচ্ছেন। তারা যখন ক্ষমতায় ছিলে তখন কী করেছে? আইন করার প্রয়োজন মনে করেনি। খালেদা জিয়া এখন সুন্দর সুন্দর কথা বলছেন, মাগুরা ও ঢাকা-১০ আসন এবং মিরপুরের উপনির্বাচনে এগুলো কোথায় ছিল? নিজেরা যেটা প্র্যাকটিস করেন না তা টিস করা কি রাজনৈতিক সততার পরিচয়? তার নির্জ্জলা মিথ্যাচারের রাজনীতি নতুন কিছু নয়।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার আজকের প্রস্তাবে যদি ভালো ও গ্রহণযোগ্য কিছু থাকে তাহলে সেগুলো আমরা সমর্থন করবো। সুষ্ঠু নির্বাচনে আমাদেরও কিছু দাবি আছে। এগুলো রাষ্ট্রপতির কাছে আমরাও দেবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451