বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী রাস্তায় নামেন, পুলিশ পালাবে;

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সাহস থাকে তো হাজার হাজার জনগণ সঙ্গে নিয়ে রাস্তায় নামেন। পুলিশ এমনিই পালিয়ে যাবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আন্দোলন করলে বীরের মতো করুন। তা না করে রাস্তায় অগ্নিসংযোগ করবেন, মানুষ মারবেন আর পুলিশ বসে আঙুল চুষবে? আপনারা ক্ষমতায় যেতে চান, অবশ্যই যাবেন। ২০১৯ সালে আবার নির্বাচন আসতেছে। আপনারা খেলেন, খেলে জিতুন, আমরা এটাই চাই। কিন্তু ফাউল করবেন না।’

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার কাছে অনুরোধ করছি, আপনার দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে। তাদের অতিদ্রুত আপনি ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।’

এই আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৬৯-এর গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শামসুজ্জোহার মৃত্যু দিন ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিতে জোরালো দাবি জানায়।

শিক্ষক সমিতির এ দাবিকে আমলে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আলোচনা সভায় বলেন, ‘আগামী মন্ত্রিসভায় আমি শিক্ষক সমিতির এ দাবি উত্থাপন করব। আমি আশা করি, শিক্ষামন্ত্রী-প্রধানমন্ত্রী আমার এ কথা অগ্রাহ্য করবেন না।’

জাতীয় চার নেতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন রাজনীতিতে অবক্ষয়ের সময় চলছে। রাজনীতিতে আর জাতীয় চার নেতার মতো বঙ্গবন্ধু ও দেশকে ভালোবাসতে পারে এমন ত্যাগী নেতা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। চার নেতা দেশকে ভালোবাসতেন, নেতাকে ভালোবাসতেন, তা জীবন দিয়ে তাঁরা প্রমাণ করেছেন তাঁরা বেইমান নন।’

রাবি শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাকসুর সাবেক ভিপি মো. নুরুল ইসলাম ঠান্ডু।

সভার শুরুতে জাতীয় চার নেতাকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.  মো. শহীদুল্লাহ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451