বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জেরে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে মামলাটি করেন স্বপন মুরমু।

মামলা দায়েরের পর পরই থানা পুলিশ অভিযানে নামে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আবদুর রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এ ঘটনায় আহত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, গাইবান্ধায় সাঁওতালদের ওপর কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তা জানতে চেয়ে রিট করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তিন সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট করা হয়।

রিটে সাঁওতালদের স্বাভাবিক জীবনযাপনে বাধা না দেওয়া এবং তাদের হয়রানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রিটে বিবাদী করা হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451