সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার বিচার শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিদিঃ

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই মামলায় ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০১৭ সালের ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

কুনিও হত্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

তারা হলেন লিটন মিয়া, মাসুদ রানা, আবু সাঈদ, ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন, সাদ্দাম হোসেন, আহসানউল্লাহ আনসারি ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল রাজশাহীতে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। বাকি ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্তদের মধ্যে সাদ্দাম ও আহসানউল্লাহ পলাতক রয়েছেন।

গেলো বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451