মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের সাবেক স্ত্রী রাষ্ট্রদূত হতে চান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন, ঢাকা: যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিচ্ছেদ ১৯৯২ সালে। তারপর থেকে তিনি একটি রিয়ালিটি শো করেন। এর মাধ্যমেই বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এবার নিজের নামের পাশে আরেকটি পরিচয় লাগাতে চাইছেন। সেটা হলো- রাষ্ট্রদূত।তিনি ইভানা ট্রাম্প। জন্ম চেক প্রজাতন্ত্রে ১৯৪৯ সালে। সেখানেই বড় হয়ে উঠেছেন। এরপর মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ।বেশ আগে বিচ্ছেদ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন বেশ গর্ব করেন ইভানা। ৬৭ বছর বয়সী ইভানা সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার একটি একান্ত ইচ্ছার কথা জানিয়েছেন।ইভানা বলেন, ট্রাম্পের এখন উচিৎ চেক প্রজাতন্ত্রে তাকে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া। কারণ তিনি চেক ভাষায় কথা বলতে পারেন। দেশটাকেও ভালো করে জানেন।
ইভানা অবশ্য তার নিজের কাজ নিয়েও বেশ গর্ব করেন। বলেন, ”এ পর্যন্ত তিনটি বই লিখেছি। ৪০টি দেশে ২৫ ভাষায় তা অনুবাদ হয়েছে। মানুষ আমাকে ইভানা নামেই চেনে। নিজেকে চেনাতে কখনোই নামের পাশে ‘ট্রাম্প’ লিখতে হয়নি।”
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ায় ভীষণ খুশি ইভানা। তাই আবেগে সাবেক স্বামীর অভ্যাস সম্পর্কেও একটু বলে দিয়েছেন গণমাধ্যমে। ইভানা বলেন, ‘ওর জন্য নির্বাচনী প্রচারণা চালানো বেশ চ্যালেঞ্জ ছিল। কারণ কোথাও যাওয়া ও একদম পছন্দ করে না। আমার ধারণা গত ১৮ মাসে যে ভ্রমণ ও করেছে, তা আগে কখনোই করেনি। তবে ভালো যে ওর নিজের প্লেন আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451