শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

৭ নভেম্বর সমাবেশের অনুমতির ইঙ্গিত পেয়েছে বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ জানিয়েছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সমাবেশ করার অনুমতির ইঙ্গিত পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা জানান।

৭ নভেম্বর বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত দাবি করে রিজভী বলেন, ‘এ সিদ্ধান্ত সরকারের নয়। ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করেছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দলের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের এক সভায় হানিফ বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, এই তথাকথিত বিপ্লবের নাম করে যদি কেউ কোনো কর্মসূচি পালন করতে চায় তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সব সৈনিক এটাকে কঠোরভাবে প্রতিহত করবে। এই বাংলাদেশে এই বিপ্লবের নাম করে এই ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451