বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২০১৫-১৬ অর্থবছরে রাজশাহী জোনে ৪১১ কোটি টাকা কর আদায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৫১১ বার পড়া হয়েছে

রাজশাহী কর অঞ্চল ২০১৫-’১৬ অর্থবছরে ৪১১ কোটি টাকা আয়কর আদায় করেছে। যা ২০১৪-’১৫ অর্থবছরের চেয়ে ২১ কোটি টাকা বেশি।কর আদায় প্রক্রিয়া সহজীকরণ এবং কর কর্মকর্তা ও করদাতাদের মধ্যে আন্তরিক সম্পর্কের ভিত্তিতে কর আদায় শুরুর পর থেকে দিন দিন আয়কর আদায়ের হার বৃদ্ধি পাচ্ছে।
১ থেকে ৭ নভেম্বর সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৬ এবং ৩০নভেম্বর আয়কর দিবস-২০১৬ উপলক্ষে কর কমিশনার দবির উদ্দিন আজ তার অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, নতুন সাধারণ কারদাতা যুক্ত হওয়ায় ধীরে ধীরে করদাতার সংখ্যা বাড়ছে। এটি দেশের জন্য একটি শুভ ইঙ্গিত।
তিনি বলেন, করদাতার সংখ্যা রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলায় উল্লেখযোগ্য হারে কর আদায় ও করদাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও এসব এলাকায় বৃহৎ শিল্প অথবা বাণিজ্য কেন্দ্র নেই।দবির উদ্দিন আশা প্রকাশ করেন, ‘আমরা ২০১৬-’১৭ অর্থবছরে ৫৪০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।’চলতি অর্থবছরে নতুন ১৮০০ করদাতা সনাক্ত করা হয়েছে।তিনি জানান, করদাতাদের স্পট অ্যাসেসমেন্ট, সার্ভে ও পুরস্কৃত করাসহ বিভিন্ন উদ্বুদ্ধকরণ পদক্ষেপ গ্রহণের ফলে করের আওতা বৃদ্ধি পেয়েছে। কমিশনারের অফিস চত্বরে উন্মুক্ত সহায়তা ডেস্ক চালু করায় প্রতি কর্মদিবসে বিপুলসংখ্যক করদাতা এখানে এসে কিভাবে তারা কর পরিশোধ করবেন তা জেনে নিচ্ছেন।গত কয়েক বছর ধরে আয়োজিত কর মেলায় করদাতাদের উল্লেখযোগ্য সাড়া পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেলার মূল উদ্দেশ্য করদাতাদের উৎসাহিত করা।সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার আবদুল মালেক ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।সূত্রঃ বাসস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451