শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালেই মাগরিবের নামাজ আদায় করলেন বেগম খালেদা জিয়া।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ঢাকা : ইফতার শেষে রাজধানীর মতিঝিলে অবস্থিত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালেই মাগরিবের নামাজ আদায় করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে, পবিত্র মাহে রমজানের ১২তম দিন শনিবার (১৮ জুন) সন্ধ্যায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ইফতার মাহফিলে এসে পৌঁছান বেগম জিয়া।

রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

মূল মঞ্চে খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ইফতার করেন। ইফতার শেষে মঞ্চেই তার জন্য নামাজের ব্যবস্থা করা হয়। তিনি সেখানেই মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি চা (ব্লাক টি) পান করেন।

এরপর জোটের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে গুলশানের বাসভবন ফিরোজা’র উদ্দেশে হোটেল পূর্বাণী ত্যাগ করেন বেগম জিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451