রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, স্বাভাবিক হয়নি ফেরি চলাচল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে
রুবেল মাদবর,
মুন্সিগঞ্জ জেলা  প্রতিনিধি:
নাব্যতা সংকট নিরসন হচ্ছে না শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে মঙ্গলবার থেকে গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়।
অপরদিকে, মহরম ও পূজার ছুটি থাকায় ওই নৌপথে যানবাহনের চাপও বেড়ে গেছে। ধীর গতিতে ফেরি চলাচল ও স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো নৌপথ পাড়ি দেয়ায় ঘাট এলাকায় এ যানবাহনের দীর্ঘ জট লেগে আছে। তবে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে শিমুলিয়াঘাট এলাকায় ব্যক্তিগত ও ছোট গাড়ির সংখ্যা বেশি। শিমুলিয়াঘাটে প্রায় ৭ শতাধিক গাড়ি পারাপারের আপোয় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপও বাড়ছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সংকটের কবলে পড়ে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে হয়ে গেছে। ঘাট থেকে ফেরি ছেড়ে আসার পর টার্নিং পয়েন্টের কাছে এসে অপো করতে হচ্ছে ফেরিগুলোকে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে। মহরম ও পূঁজার ৫দিনের ছুটিতে ঘাট এলাকায় অতিরিক্ত যানবাহনের সংখ্যা বেড়ে গেছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, সকাল থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। ঘাট এলাকায় পারাপারের অপোয় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহণ আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451