রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

সরিষাবাড়ীর প্রবীণ আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান লেবু আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

জাহিদ হাসান সরিষাবাড়ী  (জামালপুর)  প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সহ-সভাপতি ও আরামনগর কামিল মাদরাসা গভর্ণিংবডির দাতা সদস্য সাতপোয়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার হামিদুর রহমান লেবু আর বেঁচে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত ১২.১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…………………রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বৃহষ্পতিবার দুপুর ২.৩০টায় তার বাড়ির পাশে মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাযায় অংশগ্রহন করে।
আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান লেবুর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক এমপি ডা. মুরাদ হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, স্থানীয় এমপির প্রতিনিধি জাতীয় পার্টি নেতা এনামুল হক জোয়ার্দার, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখা সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মন্টু লাল তেওয়ারি, ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, ছাত্রলীগ নেতা আল-আমিন হোসাইন শিবলু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451