বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সাড়ে তিন কোটি টাকা ফিরিয়ে দিলেন ট্যাক্সি ড্রাইভার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী। আরবের মরূদ্যানখ্যাত জাঁকজমকপূর্ণ নগরীটিতে যত ধনকুবেরদের আস্তানা। এই নগরেই আবার কাজ করে ভাগ্য ফেরাতে আসেন তৃতীয় বিশ্বের অনেক দেশের নাগরিকরা। তেমনই একজন পাকিস্তানের ট্যাক্সি ড্রাইভার নাসরুল্লাহ শের দৌলা। শ্রমিক ভিসায় নগরীতে এসেছেন তিনি। আজও দেহের শ্রম দিয়েই উপার্জন করেন তিনি। অথচ সংবাদমাধ্যমের কল্যাণে তাঁর নাম এখন শারজাহর অনেকের মুখে মুখে।

কী করে এই নগরীর অনেকের আলোচনার বস্তুতে পরিণত হয়েছেন তিনি? এর উত্তর দিয়েছে সংবাদমাধ্যম ‘পাকিস্তান ডেইলি’। জানিয়েছে, কেবল সততা নিয়ে নগরের পরিচিত মুখে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি শরজাহ বিমানবন্দর থেকে নিজের ট্যাক্সিতে পূর্ব-এশীয় একজন ব্যবসায়ীকে তুলেছিলেন তিনি। যাত্রী ট্যাক্সি থেকে নেমে যাওয়ার পর চালক দেখেন, পেছনের সিটে একটি ব্রিফকেস পড়ে আছে।

ব্রিফকেসটি না খুলেই ট্যাক্সিচালক দ্রুত পুলিশকে ঘটনাটি জানিয়ে শারজাহ রাস্তা এবং যান কর্তৃপক্ষের কাছে এটি জমা দেন। পুলিশ মালিকের খোঁজ পেতে ব্রিফকেসটি খুলে দেখে এর ভেতরে ১৭ লাখ দিরহাম রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি ৬৩ লাখ টাকা। এ ছাড়া আছে নানা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথি।

অবশ্য ব্রিফকেসটি থেকেই এর মালিকের খোঁজ মেলে এবং তিনি ব্রিফকেসটি ফিরে পেয়ে যানপরনাই আনন্দিত হন। এ ব্যাপারে শারজাহ নগরীর সড়ক ও যান কর্তৃপক্ষের পরিচালক আবদুল আজিজ আল জারওয়ান বলেন, ‘এই যুগে এই ধরনের সততা বিরল। পাকিস্তানি ট্যাক্সিচালকের সততায় ওই ব্যবসায়ীসহ আমরা সবাই মুগ্ধ হয়েছি।’

এই সততার পুরস্কারও পেয়েছেন পাকিস্তানের ট্যাক্সিচালক নাসরুল্লাহ শের দৌলা। সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী ফিরিয়ে দেওয়া টাকার একটা অংশ পেয়েছেন তিনি। এ ছাড়া পূর্ব এশিয়ার ওই ব্যবসায়ীও তাঁকে পুরস্কার দিয়েছেন বলে জানিয়েছেন শারজাহ নগরীর সড়ক ও যান কর্তৃপক্ষের পরিচালক আবদুল আজিজ আল জারওয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451