মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

সরকারের শেষ ৯০ কার্যদিবসের মধ্যে আগামী নির্বাচন হবে -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : মধ্যবর্তী বা আগাম

নির্বাচন .বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

আগাম নির্বাচন নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের শেষ ৯০

কার্যদিবসের মধ্যে আগামী নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন

হবে না। তিনি বলেন, পার্লামেন্টের ধারায় একটি নির্বাচিত সরকার ৫ বছর

মেয়াদ শেষ করে পরবর্তী নির্বাচনের দেয়। তবে আমরা এর আগেই তফসিল

ঘোষণা করবো। তা হবে সরকারের শেষ ৯০ কার্য দিবসের মধ্যে। সে অনুযায়ী

বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলা

শহর মাইজদীর হাইজিং এস্টেটে সদ্য প্রয়াত সাংবাদিক বিজন সেনের

বাসভবনে তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে সহ আত্মীয়-স্বজনদের সমবেদনা জানানো

শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এছাড়াও মন্ত্রী

বিএনপি শীর্ষস্থানীয় রাজনৈতিকদের বিচার কার্যক্রম শুরু বিষয়ে বলেন,

এটি একটি আইনি প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে এসব

বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয় বলেও তিনি জানান। এসময় মন্ত্রীর সাথে

উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার

ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন

শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী

প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক একেএম যোবায়ের,

সামছুল হাসান মীরন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451