বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে তিন জামায়ত কর্মি সহ ৫০ জন গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আসিকুর রহমান (টুটুল ) নাটোর:
নাটোরে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তিন জামায়াত কর্মি সহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৩ মোটর সাইকেলও জব্দ করা হয়। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতারসহ ও মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নিয়মিত মামলা ও ওয়ারেন্ট রয়েছে। নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তিন জামায়াত কর্মি লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার শুকুর আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও সুরুজ আলী মোল¬ার ছেলে শরিফুল ইসলাম (২০) ও একই উপজেলার হাগরাগাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে শিহাব আলী (১৮)সহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সরকারী নিষেধাজ্ঞা অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে সড়কে মোটরসাইকেল চলাচলকারীদের তল¬াশী করা হয়। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে ২৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়। এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451