ঢাকার আশুলিয়ার বাইপাইল-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে ফুটপাত হকারদের দখলে চলে গেছে। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে।
এদিকে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ চলমান থাকায় সড়কের কিছু অংশ সংকুচিত হয়ে পড়েছে। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ফুটপাত দখল এবং চলমান নির্মাণ কাজ-দুইয়ের সমন্বিত প্রভাবেই এই যানজট তৈরি হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণকাজে নিয়োজিত কিছু দায়িত্বপ্রাপ্তদের অনিয়ম ও সমন্বয়হীনতার কারণেও যানজট তীব্র আকার ধারণ করছে।
দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক : আসমা জাহান। ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম আলী আজম। মোবাইল ॥ ০১৬৩১-০০৭৭৬০, ০১৭০৩১৩২৭৭৭ , Email : banglarprotidinnews@gmail.com
© All rights reserved © banglarprotidin.com