বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব: ডা. শফিকুর রহমান সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিডিআর বিদ্রোহে মর্মান্তিক-নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে’- জামায়াতের আলোচনা সভা  পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ‌ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া  শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসানের ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সম্মত হন তাঁরা।

 

ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

 

পারস্পরিক সম্মান ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আগামীতে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া, সমসাময়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরো কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451