বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী পদুয়া এলাকার আকবর মিয়া বলেন, বেলা ১১টায় দুর্ঘটনার সংবাদ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। অনেকে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসের নিহত তিন যাত্রীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451