শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে ঈদ উপলক্ষ্যে জাকজমক পুর্ন গরুর হাট !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে

ঝিনাইদহের গ্রামগঞ্জের পশুর হাটগুলো। তবে হাট জমে উঠলেও দাম

বেশি বলে জানা গেছে। জেলা প্রশাসনের

অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের ৬ উপজেলায় এবারো ২০টির

বেশি পশুর হাট বসবে। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা

গেছে, ঝিনাইদহে এ বছর ১৮,৮৪৫টি পরিবার ছাগল, গরু, ভেডা,

গাভী ও মহিষ লালন-পালনের সঙ্গে জড়িত আছে।

এবার কুরবানী যোগ্য ছাগল রযেেছ ২৭, ৯৮৬টি, গরু ৩১,৭৪৩টি,

গাভী ৪,৫৬১টি, ভেড়া ১,১৩৯টি এবং মহিষ ১৬৮টি। জেলায় মোট

খামারের সংখ্যা ৯,০৮৩টি। সবচেয়ে বেশি খামার এবং পশু রয়েছে

ঝিনাইদহ সদর উপজেলায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার ভাটই, গাড়াগঞ্জ,

শৈলকূপা, খালিশপুর, এলাঙ্গী, কালীগঞ্জে বারোবাজার, হরিণাকুন্ড,

ডাকবাংলা, মধুপুর, গোয়ালপাডা, মধুহাটি এবং সাধুহাটির

গো-বাজারগুলোই সবচেয়ে বড় পশুর হাট।

আরো দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌসুমী

ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট এ পশু হাটগুলো। দেখে শুনে মোটাতাজা

গরু কিনতে প্রতিযোগিতায় নেমেছে তারা। হাটে আগত

কয়েকজন ক্রেতা জানান, দাম এবার অত্যন্ত বেশি। তবে পশু হাটের সব

থেকে ভালো দিক হচ্ছে ঝিনাইদহের গরুগুলো স্বাভাবিকভাবেই

মোটাতাজা করা হয়েছে।

ঝিনাইদহ ছাগল হাটের ব্যাপারী সুমন বিশ্বাস জানান, প্রতি

হাটেই দুই থেকে তিন হাজার গরু ছাগল বিক্রি হচ্ছে। এখন

পর্যন্ত ভারতীয় গরু আমদানি বন্ধও সীমান্তে কড়া নজরদারি থাকায় এ

বছর ভাল দাম পাওয়ার আশা করছেন ঝিনাইদহের খামারিরা।

ঝিনাইদহের একজন পুলিশ কর্মকর্তা জানান, এরই মধ্যে আমাদের

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসপি মিজানুর রহমান

জেলার সকল হাট ইজারাদরদের সঙ্গে বৈঠকও করেছেন। পশু হাটে নিয়ে

আসা থেকে শুরু করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত কঠোর

নিরাপত্তা দেবে ঝিনাইদহ পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451