বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছে বিরোধীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

 

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা। মালদ্বীপের অন্যতম প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দেয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) মালদ্বীপের ইংরেজি দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমডিপির একজন আইনপ্রণেতা দ্য সানকে বলেছেন, ডেমোক্র্যাটদের সাথে সমন্বয় করে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনের জন্য আইনপ্রণেতাদের স্বাক্ষর সংগ্রহ করেছে এমডিপি।

দেশটির আরেক সংবাদমাধ্যম আধাধুর তথ্য অনুযায়ী, এমডিপি এবং ডেমোক্র্যাটের প্রতিনিধিসহ মোট ৩৪ জন সংসদ সদস্য প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে তাদের সমর্থন জানিয়েছেন। রোববার দেশটির সংসদে ব্যাপক বিশৃঙ্খলার কারণে এই প্রস্তাব উত্থাপনে ব্যাঘাত ঘটে।

দ্য সান বলেছে, সরকার দলীয় আইনপ্রণেতারা সংসদের কার্যক্রম ব্যাহত করলে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনের অনুমোদন এমডিপি আটকে দেবে বলে সিদ্ধান্ত নেয়।

দেশটির সংসদে রাজনৈতিক নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনার পর সোমবারের অধিবেশনের আগে সংসদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ব্যাপক উপস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর অন্যান্য সদস্যদেরও সংসদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

গত বছরের নভেম্বরের নির্বাচনে ভারতবিরোধী অবস্থান নিয়ে ভোটারদের আকৃষ্ট করে মালদ্বীপের ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি মুইজ্জুর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে মালদ্বীপের তিন মন্ত্রীর বিতর্কিত পোস্ট ঘিরে দুই দেশের মাঝে কূটনৈতিক বিবাদ চরমে পৌঁছেছে।

দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের মাঝে চীন সফর শেষে দেশে ফেরার পর গত ১৪ জানুয়ারি মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে নয়াদিল্লিকে আল্টিমেটাম দেন মুইজ্জু। ওই দিন দ্বীপ দেশটি থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিতে নয়াদিল্লিকে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে তিনি বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451