মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি জোরদারে উদ্যোগ নিচ্ছে ।

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে অংশীদারি জোরদারে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির কথা উল্লেখ করেন।

ওই বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কিভাবে জোরদার করবে তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব।’বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা আগেই বলেছি, গত বছর ছিল আমাদের সম্পর্কের বার্ষিকী (৫০তম)।

বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো যেখানে সহযোগিতার সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি।’বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451