বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগের চিঠি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

 

আগামী ১০ ডিসেম্বর (রোববার) বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জন্য অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে দলটি। ওই দিন বিকেল ৩টায় এ সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

রোববার (৩ ডিসেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশের অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি।

এর আগে, আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451