বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কারামুক্ত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী‌

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী‌।
 

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী‌। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন বলেও জানান তিনি।

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451