মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ইসরায়েলের সহায়তায় দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

হামাসের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই ঘোষণা বাস্তবে পরিণত করতে তেলআবিবকে একের পর এক সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এবার তারই অংশ হিসেবে ইসরায়েলি উপকূলীয় এলাকার কাছে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। ইসরায়েল ও হামাসের বর্তমান সংঘাতে যেন ইরান বা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতেই এই বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট দুজন মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করা ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রা শুরুর নির্দেশ দিয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ এবং বর্তমান সংঘাত সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দুদিন পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451