সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভিসা নিষেধাজ্ঞায় মাইকের সামনে চাপাবাজি,বাড়িতে কান্নাকাটি : নজরুল ইসলাম খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
গাবতলীতে বিএনপির সমাবেশে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়ে বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে, আর বাহিরে গিয়ে মাইকের সামনে চাপাবাজি করে বলছেন এসব স্যাংশন আমরা পরোয়া করি না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, বিপদে আছে তারা, এটা বোঝা যায় যখন বিভিন্ন বক্তৃতায় চাপাবাজি করে। ছেলে-মেয়েরা আমেরিকায় যেতে পারছে না, ফিরে আসতেছে। বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলতেছে। আর বাইরে এসে মাইকের সামনে বলছেন এই সব স্যাংশন, এই সব রেস্ট্রিকশসন আমরা পরোয়া করি না।

তিনি বলেন, আপনারা (সরকার) ভয় পেয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জিত। যাদের কারণে এই লজ্জা, তাদের আর বহন করার কোনো প্রয়োজন নাই। আমাদের দাবি ন্যায্য। আমরা জনগণের পক্ষে আছি। জনগণ আমাদের পক্ষে আছে।

বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলছে, কেউ বলছে না। যারা এখনো রাস্তায় নামছেন না, তাদের বলি- এই সরকারের পতন অবশ্যই হবে।খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেতে চায়।

তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। খালেদা জিয়া পালিয়ে যাওয়ার মানুষ না। তিনি জীবনে কখনো পালিয়ে যাননি। চিকিৎসা শেষে তিনি ফিরে এসে আবারও আইনের কাছে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451