মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন জনগণ যেভাবে চাইবে, সেভাবেই হবে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ আগস্ট) বলেছে, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোনো মন্তব্য করল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেব।

তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে মুখপাত্র বলেন, ‘অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি… আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধী দলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে—এক সাংবাদিককে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র এই মন্তব্য করেন।

অরিন্দম বাগচি বলেন, আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই।

 

বাংলাদেশের সঙ্গে ভারতের একটি বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বাগচী আরো বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের ওপর পড়ে।’

মুখপাত্র বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারসহ কোনো বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451