মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

পুলিশি বাধায় সাময়িক বন্ধের পর শেষ হলো মঞ্চ নির্মাণ সোহরাওয়ার্দী উদ্যানে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

পুলিশি বাধায় সাময়িক বন্ধ থাকার পর অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। চারটি পিকঅ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চটি।

সোমবার (৩১ জুলাই) বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। বিকেল তিনটায় শুরু হবে সমাবেশ।

আজকের জনসমাবেশটি নয়াপল্টন কার্যালয়ের সামনে হওয়ার কথা থাকলেও হঠাৎ গতকাল রাত ১১টায় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

এদিকে, বিএনপির আজকের সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451