মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নেইমার নিজের সন্তানের নাম ‘মেসি’ রাখতে চান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
নিজের সন্তানের নাম মেসি রাখতে চান নেইমার। ছবি: সংগৃহীত

 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যে বন্ধুত্বটা সবার জানা। বার্সেলোনায় থাকতে এই বন্ধুত্বের সূত্রপাত। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্না কিংবা ড্রেসিংরুমে দুজনের আড্ডার ছবি ছিল বেশ আলোচিত।

আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিকে শুভেচ্ছা জানিয়ে বার্তাও পাঠিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।

তবে বন্ধুত্বের এসব দৃষ্টান্তও ছাপিয়ে গেছে নেইমারের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি ছেলে হতো নাম কি রাখতেন? নেইমার অকপটে জানিয়ে দেন ছেলে হলে তার নাম রাখতেন মেসি!

সম্প্রতি নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভের সন্তান যে মেয়ে হতে যাচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা গেছে গত মাসে। ইনস্টাগ্রাম পোস্টে বিয়ানকার্দি তখন লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’

এবার কন্যাসন্তানের বাবা হলেও ভবিষ্যতে যদি ছেলের বাবা হন, তবে মেসির নামে তার নাম রাখার কথাই বলতে চেয়েছেন নেইমার।

নেইমার ও মেসির সম্পর্ক অনেকদিন ধরেই ফুটবল ভক্তদের মুগ্ধ করে চলছে।

কাতার বিশ্বকাপে মেসির বিশ্বজয়ের পথে নেইমার প্রেরণা হয়ে ছিলেন, মেসির জয়ে একইরকম খুশি হয়েছেন, তাও বোঝা গেল নেইমারের এই সাক্ষাৎকারে। ‘লিওর সঙ্গে বিশ্বকাপ ফাইনালের আগে কথা হয়েছিল। তাকে বলেছিলাম, ‘আমি ওখানে যেতে পারিনি, এখন তোমাকে বিশ্বকাপটা জিতে আসতে হবে!’ তাকে বলেছি যে আমি তাকে সমর্থন দিয়ে যাচ্ছি। তার ক্যারিয়ারের গল্পটা বিশ্বকাপ ট্রফিতে শেষ হতেই হতো! আমার খুব খুব খুশি লেগেছিল। ওইদিনের পর থেকে ফুটবলও পূর্ণতা পেয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451