মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ইমান হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের সিরাজ হোসেনের ছেলে। আর আহত মোহাম্মদ নূর (৪৭) একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। আর মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি আমার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে সাব মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নুর হোসেন ভুট্টো (৪২) কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করতেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451