সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চান্দিনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২১ বার পড়া হয়েছে

মো.শরিফুল ইসলাম
সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় বিভিন্ন শিক্ষা সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ও বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলার চান্দিনা ডা.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা দাশ এর সভাপতিত্বে অভিভাবক এর মধ্যে বর্ক্ততা করেন- আলহাজ্ব মো.আক্তার হোসেন খান, শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন- হরিলাল দেবনাথ, জি এম আজিজুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন- ৮ম শ্রেণীর ছাত্রী তিশা সরকার, ১০ম শ্রেণীর ছাত্রী মাহফুজা আক্তার ইতি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ। বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলেচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক মো: মোস্তফা কামাল ভূইয়া এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তফা কামাল, পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো. গিয়াসউদ্দিন ভূইয়া জামাল, পরিচালনা পর্ষদ সদস্য মো: নজরুল ইসলাম, আশরা ইসলামিয়া মাদ্রাসার মোহতারাম মাও. ইয়াহিয়া রাশেদ কাছেমী, বিদ্যালয় মসজিদের ইমাম মাও. মো: আব্দুল আজিজ ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মো : জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451