বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

উগান্ডায় একটি স্কুলে সশস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

 

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে সশস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মোপোন্ডোয়ের লুবিরিহা সেকেন্ডারি স্কুলে নৃশংস এ হামলা চালানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, শুক্রবার কঙ্গো প্রজাতন্ত্র কেন্দ্রিক উগান্ডার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।

হামলাকারীদের কেউ কেউ কঙ্গোর ভিরুনগা ন্যাশনাল পার্কের দিকে গেছে। তাদের ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ফেড এনাগা বলেন, এ পর্যন্ত বিদ্যালয়টি থেকে ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবারের ভয়াবহ হামলায় বিদ্যালয়ের একটি ছাত্রাবাস সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় একটি খাদ্য গুদাম লুট করা হয়।

কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমানার মাত্র দুই কিলোমিটারের মধ্যে আক্রান্ত বিদ্যালয়টি অবস্থিত। উগান্ডার কোনো বিদ্যালয়ে এটিই প্রথম হামলা। এডিএফ এর বিদ্রোহীরা বিগত দুই দশক ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451