বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবে হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
দুই বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত

 

 

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২১। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিস।

প্রয়াত হজ যাত্রীরা হলেন মো. রিদুয়ান(৬৪) তিনি মাতারবাড়ি পাড়া, বদরখালী,চকরিয়া কক্সবাজারের বাসিন্দা। তার পাসপোর্ট – এ০৪৬৯০৮৫৪। অপরজন আবদুল গফুর(৬১)তিনি আড়াই হাজার নারায়ণগঞ্জের বাসিন্দা।তার পাসপোর্ট নম্বর – ইই০৬২৯৬০২।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৮ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী।

আজ শনিবার সকাল পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৯৯৪ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কা/বে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451