মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

চলতি বছরে পেরুতে এত নারী কোথায় হারিয়ে গেল

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
পেরুতে ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৪০৬ জন নারী নিখোঁজের খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

পেরুতে চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় সাড়ে তিন হাজার নারী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দেশটির ন্যায়পাল কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

‘তাদের কী হয়েছে?’ শিরোনামে ন্যায়পাল কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৪০৬ জন নারী নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে শুধু ১ হাজার ৯০২ জনের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া এক হাজার ৫০৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, ‘পেরুতে নিখোঁজের বিষয়টিকে আসন্ন বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দেখতে হবে। তিনি বলেন, ‘তিন কোটি ৩০ লাখ মানুষের দেশটিতে এ ধরনের ঘটনা রোধে রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

২০২২ সালে দেশটিতে ৫ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোরী। তবে এ সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম।

বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। তারা মনে করে, নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451