বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম সংগঠক ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান ওরফে ‘দাদা ভাই’ মারা গেছেন। শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রামণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এর আগে গত ১ জুন শারীরিক জটিলতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। তার আগে গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

৮২ বছর বয়সী সিরাজুল আলম খান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরে ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গে থাকতেন।

১৯৭২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয়। জাসদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন রব। সিরাজুল আলম খান কখনোই রাজনৈতিক দলের নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে তাদের ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিতি পান।

রাজনৈতিক অঙ্গনে সিরাজুল আলম খান কখনো সামনে আসতেন না। আড়ালে থেকেই তৎপরতা চালাতেন তিনি। এ জন্যই রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451