বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিড়িয়াখানায় হায়েনা ছিঁড়ে নিয়ে গেল শিশুর হাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে
শিশুটিকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে
 

 

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সাঈদ নামের দুই বছরের এক শিশুর হাত ছিঁড়ে নিয়ে গেছে একটি হায়েনা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘সাঈদ রংপুর জেলার পীরগঞ্জের সুমন ও শিউলী আক্তার দম্পতির সন্তান। মা-বাবা গাজীপুরে গার্মেন্টকর্মী হিসেবে কাজ করেন। সেখান থেকে পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে এসে এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, খাঁচার ফাঁক দিয়ে শিশুটি হাত ঢুকিয়ে দিলেই এ দুর্ঘটনা ঘটে।

’এদিকে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। শিশুটির মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসেন। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়।
তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী বাচ্চাটার হাত ধরে চিড়িয়াখানার ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির হাতে মেডিসিন দেন চিকিৎসক। এরপর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে সব কিছু ঘুরে দেখেছেন।

চিড়িয়াখানার পরিচালক আরো বলেন, ‘বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় ইতিমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে মন্ত্রী মহোদয় বিষয়টির খোঁজখবর নিচ্ছেন।’ তবে এ ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের নতুন করে চিন্তাভাবনা করতে হবে বলে জানান তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451