সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

লিওনেল মেসিকে শুভকামনা জানিয়ে বার্সার বিবৃতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে
ইন্টার মায়ামিতে যোগ দিলেন লিওনেল মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি সৌদি ক্লাব আল হিলালের রেকর্ড ৪০০ মিলিয়ন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগেই। গত ৫ জুন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ও মেসির বাবা এজেন্ট হোর্হে মেসি বৈঠক করেন। বৈঠক শেষ করে মেসির বাবা জানিয়েছিলেন, তার ছেলে বার্সাতেই ফিরবে। কিন্তু সবাইকে অবাক করে মেসি গতকাল ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের খবর নিশ্চিত হলেই সাবেক ক্লাব বার্সেলোনা বিবৃতিতে মেসিকে শুভকামনা জানায়। বিবৃতিতে বার্সা উল্লেখ করে, দুদিন আগেই ক্লাবকে মেসির বাবা জানিয়ে দেন, মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছে।

মেসিকে বার্সায় ফেরাতে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। হুয়ান লাপোর্তা মেসির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলেন, মেসি কম চাহিদাসম্পন্ন ও কম চাপের লিগে খেলতে চান। মেসি পাদপ্রদীপের আলো থেকে দূরে রাখতে চান নিজেকে। বিগত বছরগুলোতে অতিরিক্ত চাপের মধ্যে ছিলেন বলেও উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্সা সমর্থকদের কাছ থেকে মেসিকে উপর্যুক্ত বিদায় জানাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন সভাপতি লাপোর্তা ও মেসির বাবা হোর্হে মেসি।

কিন্তু গত সোমবার মেসির বাবা বার্সা সভাপতি লাপোর্তাকে জানিয়ে দেন, ইন্টান মায়ামিতে যাচ্ছেন মেসি। তিনি বলেন, কাতালান ক্লাব থেকে দ্রুত প্রস্তাব না দেওয়ায় বার্সার প্রতি বিরক্ত সাবেক বার্সা তারকা।

বেশ কয়েক দিন মেসির বার্সায় ফেরা নিয়ে তুমুল গুঞ্জনের মধ্যে বার্সেলোনা কোচ জাভি জানিয়েছিলেন, মেসি বার্সাতেই ফিরতে আগ্রহী। আরও জানান, মেসির ওপরই নির্ভর করছে বার্সায় ফেরা।

মেসি গতকালই জানিয়ে দেন, বার্সায় ফিরতে উদগ্রীব হলেও অতীতের ঘটনার মতো পরিস্থিতির আর সম্মুখীন হতে চান না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451