বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ভারতে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি হতাহতের খবর মেলেনি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে
ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ বিষয়ে খোঁজ নিতে শনিবার (৩ জুন) সকালে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ওড়িশায় ঘটনাস্থলে যায়।

কলকাতার বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দু-একজন আহত হওয়ার খবর শোনা গেলেও সেটি নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ভারতের ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৮০ জন নিহতের খবর মিলেছে। আহত হয়েছে ৯ শতাধিক। ওই দুর্ঘটনায় বাংলাদেশি যাত্রী থাকার শঙ্কায় হটলাইন চালু করে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এক বার্তায় জানায়, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনে যাতায়াত করেন।

এ কারণে দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন যোগাযোগ রাখছে। এসংক্রান্ত তথ্যের জন্য উপহাইকমিশনের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো- + ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ)।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451