রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আফিফকে ঢাকায় ফেরত পাঠানো হলো

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
কোচিং স্টাফের কয়েক সদস্যকে নিয়ে তখন পর্যটন এলাকা ভোলাগঞ্জের সাদা পাথরে নাফিস ইকবাল। প্রশ্নটা শুনে বাংলাদেশ দলের ম্যানেজার ইতস্তত বোধ করলেন শুরুতে। পরে অবশ্য যে জবাব দিলেন, তাতেও উত্তর নেই, ‘যে প্রশ্ন নির্বাচকদের করার কথা, সেটি আমাকে কেন করছেন? আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। যেকোনো মুহূর্তে কেটে যেতে পারে।’

আপাতত জাতীয় দলের সঙ্গে আফিফ হোসেনেরও নেটওয়ার্ক কেটে গেছে। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া এই বাঁহাতি ব্যাটারকে সোমবার রাতে ঢাকায় ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘খামোখা বসিয়ে রেখে তো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

কিছুদিন আগেও একাদশে অপরিহার্য ক্রিকেটারকে এভাবে ফেরত পাঠানোর নেপথ্যে আসলে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে আফিফের অসন্তোষ। হেড কোচ চন্দিকা হাতুরাসিংহেকেও জানিয়েছিলেন ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহের কথা। তবে আপাতত সেই সুযোগ তার জন্য তৈরি করার উপায় নেই। আর যেখানে ব্যাটিং করে আসছিলেন এত দিন, সেখানেও পারফরম্যান্স ভালো নয়। একাদশে জায়গাও হারান তাই। মে মাসের শুরুতে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের সফরে আবার তার সুযোগ আসতে পারে। তবে সেখানেও যদি-কিন্তু আছে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসদের আইপিএল খেলার ছুটি ওই সিরিজ পর্যন্ত বর্ধিত হলেই কেবল দুয়ার খুলতে পারে আফিফের। যদিও এ বিষয় নিয়ে প্রধান নির্বাচক মুখ খুললেনই না, ‘আফিফ কোথায় বলেছে যে ওপরে ব্যাট করতে চায় বা নিচে করতে চায় না?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451