সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

মাগুরা শহরের হোটেলে প্রতিদিন যেত ৫০০ মরা মুরগি!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

চুক্তি ছিল আগেই। সেই চুক্তি অনুযায়ী হোটেলগুলোতে পাঠানোর কথা মুরগি। কিন্তু মৃত মুরগি পাঠাচ্ছিলেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। এক দিনে প্রায় ৫০০ মরা মুরগি সরবরাহ করছেন তিনি।

এর ওজন প্রায় ৪০০ কেজি।

 

মরা মুরগি সরবরাহ করার সময় সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে আটক করা হয় রফিকুলকে। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এমন ঘটনা ঘটেছে মাগুরা শহরের পুরাতন বাজারে। আজ বুধবার সকালে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন কার্যালয়ের ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুরাতন বাজারের ব্যবসায়ী রফিকুল বাইরে থেকে মরা মুরগি এনে হোটেলগুলোতে সরবরাহ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আজ বুধবার ঘটনার সত্যতা মেলে। এ সময় জেলা প্রশাসনের কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানের মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ৪০০ কেজির বেশি মৃত মুরগি জব্দ করা হয়েছে।   ব্যবসায়ী রফিকুল ইসলামকে এক মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451