বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে লুঙ্গির পোঁটলায় ৫ কোটি টাকা মূল্যের মাদক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাঁচ কোটি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ সোমবার ভোরে উপজেলার নাফ নদ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে নাফ নদ হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়।

এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা পুরাতন লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোঁটলা ফেলে অন্ধকারের মধ্যে নাফ নদ সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যায়।

 

তিনি জানান, পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোঁটলা তল্লাশি করে এক কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে জানান বিজিবির এই কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451