সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বিশ্বকাপে জমে উঠল দুর্দান্ত জাপানকে হারিয়ে জার্মানির ‘উপকার’ করল কোস্টারিকা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে জমে উঠল গ্রুপ ‘ই’ এর লড়াই। নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মতো দলকে হারিয়ে চমকে দিয়েছিল জাপান। আজ এশিয়ার দলটিকে হারিয়ে জার্মানির উপকার করে দিল কোস্টারিকা। ম্যাচটি জিতলেই জাপানের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত।

কিন্তু আগের ম্যাচে স্পেনের কাছে ৭ গোল খাওয়া কোস্টারিকার কাছে আজ ১-০ গোলে হেরে গেছে জাপান।

 

আজ রবিবার আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই কিন্তু আধিপত্য ছিল জাপানের। একের পর আক্রমণে তার কোস্টারিকান ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলে ফেলেছিল। কিন্তু ফিনিশিংয়ের কাজটা করতে পারেনি। প্রথমার্ধের পুরোটাই জাপান প্রায় একচেটিয়া আক্রমণ করে গেছে, আর কোস্টারিকা তাদের গোলপোস্ট রক্ষা করেছে।

চলতি বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ যাতে কোনো দল গোল পোস্ট লক্ষ্য করে একটিও শট নিতে পারেনি! প্রথমার্ধের শেষ ভাগে কোস্টারিকা দু-একবার আক্রমণে গেছে।  কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিরতির পর একটি শট নিয়ে সেটাতেই বাজিমাত করেছে কোস্টারিকা। পুরো ম্যাচে তারা এই একটা শটই নিতে পেরেছে। ৮১তম মিনিটে গোলটি করেছেন কেসের ফুলার। তেজেদার থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ওই গোলেই নির্ধারিত হয় ফলাফল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451