মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আমি বুলেটপ্রুফ, লোহার পোশাক পরে আছি : ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে পড়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে তার ক্লাব ক্যারিয়ার যে হুমকিতে পড়ে গেছে, তা বলাই বাহুল্য। সে চিন্তা পরে, কারণ এখন তো বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে এসেও রোনালদোকে তার ক্লাব নিয়ে কথা বলতে হয়েছে।

সংবাদ সম্মেলনে সিআর সেভেনকে বিন্দুমাত্র সন্ত্রস্ত কিংবা অনুতপ্ত মনে হয়নি।

 

সেই বিস্ফোরক সাক্ষাতকারে রোনালদো বলেছিলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে আমার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। শুধু কোচই নন, আরো দু-তিনজন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি। ‘

কাতারে অনুষ্ঠিত আজকের সংবাদ সম্মেলনে রোনালদোকে প্রশ্ন করা হয়, ক্লাবের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়টা সঠিক ছিল কিনা।  জবাবে সিআর সেভেন বলেন, ‘টাইমিং তো টাইমিংই। আমি কোন সময়টা বেছে নেব, এটা আপনাদের (সাংবাদিকদের) দিক থেকে ভাবাটা সহজ। আপনারা কখনো সত্য লেখেন, কখনো মিথ্যা লেখেন। অন্যরা আমাকে নিয়ে কী ভাবে- সেটা নিয়ে আমি দুশ্চিন্তা করি না। আমি যখন চাই, কথা বলি। সবাই জানে আমি কে এবং কী বিশ্বাস করি। ’

পর্তুগাল দল কাতারে পা রাখার আগে ও পরে রোনালদোর প্রসঙ্গে সাংবাদিকদেরা তার সতীর্থদের বিভিন্ন প্রশ্ন করেছিলেন। এ কারণে বিরক্ত ৩৭ বছর বয়সী মহাতারকা বলেন, ‘ক্রিস্টিয়ানো সম্পর্কে অন্যদের জিজ্ঞেস করবেন না। ওদের শুধু পর্তুগাল আর তাদের নিজেদের নিয়েই জিজ্ঞেস করুন। আমি যখন চাই, কথা বলি। আমি বুলেটপ্রুফ, লোহার পোশাক পরে আছি।  আসলে ক্রিশ্চিয়ানোর চারপাশে থাকা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি বলছি, দলের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451