সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

গ্রুপ সেরা হয়ে ভারত রোহিত শর্মাদের জন্য সেমিফাইনালে ওঠা নিশ্চিতই ছিল

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

রোহিত শর্মাদের জন্য সেমিফাইনালে ওঠা নিশ্চিতই ছিল। গ্রুপ-২ এর জটিল গাণিতিক হিসাব তাদের খুব একটা স্পর্শ করেনি। বরং সুবিধাই হয়েছে। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যেতেই নিশ্চিত হয়েছে ভারতের সেমিফাইনাল।

এবার সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পা রাখল রোহিত শর্মার দল।

রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ওয়েসলি মাধভেরে (০)। দলীয় ২ রানে আরেকটি এবং ২৮ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ভুবনেশ্বর, আর্শদীপ, শামি আর হার্দিক- এই চার ভারতীয় পেসারের সামনে যেন দাঁড়াতেই পারছিলেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। ৩৬ রানে তাদের পাঁচ উইকেট পড়ে যায়।

৬ষ্ঠ উইকেটে ৩৫ বলে ৬০ রানের একটা জুটি হয়েছে বটে। তবে সেটা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। সিকান্দার রাজা ২৪ বলে ৩৪ আর রায়ান বার্ল ২২ বলে ৩৫ রান করেন। ৭ ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। ১৭.২ ওভারে ১১৫ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। ২২ রানে ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি আর হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর, আর্শদীপ আর অক্ষরের শিকার একটি করে।

এর আগে মেলবোর্নে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ভারত। দলীয় ২৭ রানেই মুজরাবানির বলে মাসাকাদজার তালুবন্দি হন অধিনায়ক রোহিত (১৫)। অপর ওপেনার লোকেশ রাহুল অবশ্য আজও ফিফটি করেছেন। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে খেলেন ৩৫ বলে ৩ চার ৩ ছক্কায় ৫১ রানের ইনিংস।

তিনে নেমে বিরাট কোহলি ২৫ বলে ২৬ রান করে শন উইলিয়ামসের বলে রায়ান বার্লের তালুবন্দি হন। তবে বরাবরের মতোই বিধ্বংসী ছিলেন সূর্যকুমার যাদব। ২৫ বলে অপরাজিত ৬১* ইনিংসে স্রেফ ঝড় বইয়ে দেন। হাঁকান ৬টি চার এবং ৪টি ছক্কা। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ‌১৮ বলে ১৮ রানে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৮৬ রান। সিন উইলিয়ামস নেন ৯ রানে ২ উইকেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451