সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

‘ফেইক থ্রো নিয়ে‘এটা স্কুল না যে আপনি হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন’

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

বুধবার বাংলাদেশ-ভারত ম্যাচে ‘ফেইক ফিল্ডিং’ এর ঘটনা ঘটছে। বৃষ্টি শুরু হওয়ার আগে ‘ফেইক ফিল্ডিং’ করেছিলেন বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত। সাড়া না দিয়ে উল্টো আম্পায়ার নাকি বলে দেন, ‘আমার চোখে তো পড়েনি।

এই ‘ফেইক থ্রো’র কারণে ভারতের পেনাল্টি হলে ৫ রান জমা হতো বাংলাদেশের সংগ্রহে।  বিষয়টি নিয়ে কথা বলেছেন দলের সঙ্গে থাকা বিসিবি’র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 

গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘ফেইক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে। ’

আইসিসি’র কাছে কোনো অভিযোগ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ’

মাঠ ভেজা থাকা প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সঙ্গে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার ও ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451