সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সাকিবদের ফোকাস এখন ৩০ অক্টোবর জিম্বাবুয়ের দিকে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ বড় হারের শিকার হয়েছে। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সুপার টুয়েলভের ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাকিব।

এত বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস কমে যাবে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হারলে খারাপ লাগবে – এটা খুবই স্বাভাবিক। আর এত বড় ব্যবধানে হারলে তো অবশ্যই বেশি খারাপ লাগবে। তবে ভুলে গেলে চলবে না দুই দিন বা তিন দিন পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। ’

৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সাকিবের ফোকাস মূলত সেদিকেই, ‘এই ম্যাচের দিকে এখনই আমাদের ফোকাস করতে হবে। সেই ম্যাচটির জন্য হয়তো কিছু পরিকল্পনা আমাদের পরবর্তন করতে হবে। ভিন্ন দলের সঙ্গে  ভিন্ন কন্ডিশনে খেলা। কন্ডিশনের সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেটা পরিকল্পনা করতে হবে। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451